স্কিনকেয়ার পণ্যের জন্য FAQ
১. Shaajo–এর স্কিনকেয়ার প্রোডাক্ট কি অরিজিনাল?
হ্যাঁ। Shaajo–তে বিক্রি হওয়া সকল স্কিনকেয়ার পণ্য ১০০% অরিজিনাল ও অথেনটিক। গ্রাহক ডেলিভারির সময় পণ্য যাচাই করতে পারবেন।
২. স্কিনকেয়ার পণ্য হাতে পেয়ে কি চেক করা যাবে?
হ্যাঁ। গ্রাহক অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পণ্য চেক করবেন, এরপর বিল পরিশোধ করবেন।
৩. স্কিনকেয়ার পণ্যে কী কী সমস্যা হলে অভিযোগ করা যাবে?
ডেলিভারির সময় নিচের সমস্যাগুলো পাওয়া গেলে সঙ্গে সঙ্গে হেল্প সেন্টারে যোগাযোগ করতে পারবেন:
প্রোডাক্টের টেক্সচার অস্বাভাবিক লাগলে
সিল খোলা বা ভাঙা থাকলে
পণ্যের অথেনটিসিটি যাচাই করা না গেলে
এক্সপায়ারি ডেট সমস্যা থাকলে
পণ্য ড্যামেজ বা লিক করা থাকলে
কোনো পণ্য মিসিং থাকলে
৪. সমস্যা পেলে তখন কী করতে হবে?
ডেলিভারি ম্যানের সামনে থেকেই হেল্প সেন্টারে যোগাযোগ করুন।
আমাদের সাপোর্ট টিম যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
৫. ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর কি স্কিনকেয়ার প্রোডাক্ট রিটার্ন করা যাবে?
না। স্কিনকেয়ার পণ্য হাইজিন ও সেফটি কারণে, ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর কোনো রিটার্ন, এক্সচেঞ্জ বা রিফান্ড প্রযোজ্য নয়।
৬. পণ্য খুলে ব্যবহার করলে কি অভিযোগ করা যাবে?
না। ব্যবহার করা বা খোলা পণ্য কোনোভাবেই রিটার্ন বা এক্সচেঞ্জযোগ্য নয়।
৭. স্কিন রিয়্যাকশন হলে কি রিটার্ন করা যাবে?
না। স্কিন টাইপ ভেদে রিয়্যাকশন ভিন্ন হতে পারে। তাই স্কিন রিয়্যাকশনের জন্য Shaajo দায়ী নয়।
ব্যবহারের আগে প্যাচ টেস্ট করার পরামর্শ দেওয়া হচ্ছে।
৮. পেমেন্ট করার মানে কী?
পেমেন্ট সম্পন্ন করার মাধ্যমে গ্রাহক পণ্য গ্রহণ করেছেন এবং Shaajo–এর স্কিনকেয়ার রিটার্ন ও রিফান্ড নীতিমালায় সম্মতি প্রদান করেছেন বলে গণ্য হবে।